শিক্ষক প্রশিক্ষণ: মাস্টার ট্রেইনার পুল গঠনে আবেদন যেভাবে

2 Views

মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাচ্ছেন প্রায় ৫৪ হাজার শিক্ষক। এ প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে। আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। https://mtr.laiseproject.com/ এই লিংকে গিয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, প্রয়োজনীয় কারিগরি সহায়তায়: মোবাইল: ০১৩৪৬১৫০৭৯০, ই-মেইল: support@laiseproject.com চিঠিতে বলা আরো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের বিভিন্ন শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের সংস্থান রয়েছে। যেখানে মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষকের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৮৪ দিনব্যাপী পেশাগত ডেভেলপমেন্ট ট্রেনিং দেয়া হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের একটি প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুমোদন হয়েছে। অনুমোদিত নীতিমালা অনুযায়ী পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে একটি মাস্টার ট্রেইনার পুল প্রস্তুত করা হবে। মাস্টার ট্রেইনার হিসেবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, কর্তৃপক্ষের মাধ্যমে অধ্যায়নপত্র দাখিল করতে হবে। অধ্যায়নপত্রে আবেদনকারীকে মাস্টার ট্রেইনার ট্রেনিং নেয়ার অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষকদের অনুপ্রাণিত প্রশিক্ষণে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি দিতে হবে—এই মর্মে উল্লেখ থাকতে হবে। প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র (যেমন, প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র ইত্যাদি) দাখিল করতে হবে।

 

এ পরিপ্রেক্ষিতে, উল্লেখিত প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং (পি-ডি-টি) কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের জন্য যোগ্য ও আগ্রহী শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উল্লিখিত লিংকে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *