২০২৭ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন, লিখিত পরীক্ষা ২০০ নম্বরে
নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বর রাখা হয়েছে। এছাড়া বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তাসহ সংশ্লিষ্ট অংশের জন্য মোট ২০ নম্বর থাকবে।
এর আগে ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্যাডেট কলেজের লিখিত ভর্তি পরীক্ষা ৩০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে দীর্ঘ সময় পর আবার ২০০ নম্বরের কাঠামোয় ফিরছে ভর্তি পরীক্ষা।
ক্যাডেট কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সিলেবাসের এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন নম্বর বণ্টনে গণিত ও ইংরেজির গুরুত্ব তুলনামূলক বেশি। তাই প্রস্তুতির পরিকল্পনা করার সময় বিষয়ভিত্তিক নম্বর বণ্টন বিবেচনায় রাখা প্রয়োজন।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য নির্দেশনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
